শেয়ারবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ১৫, সিএসইতে বেড়েছে ১৬ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৬, ১৫:০৪আপডেট : ২৩ জুন ২০১৬, ১৫:০৪

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক বেড়েছে ১৫ পয়েন্ট এবং সিএসইতে সিএসসিএক্স সূচক বেড়েছে ১৬ পয়েন্ট।

তবে এদিন ডিএসইর লেনদেন সামান্য কমলেও বেড়েছে সিএসইর লেনদেন।  এদিন ডিএসইতে লেনদেন কমেছে ১৭ কোটি ৫৩ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন বেড়েছে ৩ কোটি ৭৮ লাখ টাকা। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৩৪ কোটি ৯৬ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩৪৮ কোটি ৭১ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩১১ কোটি ৬০ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩২৯ কোটি ১৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৭ কোটি ৫৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮ পয়েন্টে এবং ৪ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭১৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১২৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৪টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-   অলিম্পিক এক্সেসরিজ, একমি ল্যাবরেটরিজ, ন্যাশনাল ফিড, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, ড্রাগন সোয়েটার, ইবনেসিনা, স্কয়ার ফার্মা, আমান ফিড এবং লংকা-বাংলা ফাইন্যান্স।

বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৩ কোটি ৩৬ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ৩ কোটি ৭৮ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১৬ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১৯১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৬ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৬০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ৯৯৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৭ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৮৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ৯১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- এপেক্স ফুটওয়্যার, একমি ল্যাবরেটরিজ, অলিম্পিক অ্যাক্সেসরিজ, ড্রাগন সোয়েটার, নাভানা সিএনসি, লংকা-বাংলা ফাইন্যান্স, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল ফিড এবং ডোরিন পাওয়ার।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের