শেয়ারবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ৩২, সিএসইতে বেড়েছে ৫৩ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৬, ১৫:০১আপডেট : ২৭ জুন ২০১৬, ১৫:০১

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক বেড়েছে ৩২ পয়েন্ট। আর সিএসইতে সিএসসিএক্স সূচক বেড়েছে ৫৩ পয়েন্ট।

এদিন ডিএসইর লেনদেন বাড়লেও কমেছে সিএসইর লেনদেন। এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে ৮৬ কোটি ৩৬ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন কমেছে ১৩ কোটি ৮৭ লাখ টাকা। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪১৭ কোটি ৪৮ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৪৪ কোটি ৯৯ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৫২ কোটি ১১ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২৬৫ কোটি ৭৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৮৬ কোটি ১১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪১২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫ পয়েন্টে এবং ১১ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭২৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৫টির, কমেছে ৬২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-   একমি ল্যাবরেটরিজ,অলিম্পিক এক্সেসরিজ, আমান ফিড, ইসলামী ব্যাংক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, স্কয়ার ফার্মা, ড্রাগন সোয়েটার, ন্যাশনাল ফিড, লাফার্জ সুরমা সিমেন্ট এবং শাহজিবাজার পাওয়ার।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬৫ কোটি ৩৭ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৭৯ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ১৩ কোটি ৮৭ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৫৩ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২২৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯০ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫১২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৭ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৮৭ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৬৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ৫৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- মেঘটনা পেট্রোলিয়াম, লিন্ডে বাংলাদেশ, একমি ল্যাবরেটরিজ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, অলিম্পিক অ্যাক্সেসরিজ, সাইফ পাওয়ার, ড্রাগন সোয়েটার, জিপিএইচ ইস্পাত, স্কয়ার ফার্মা এবং ইউনাইটেড এয়ার।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের