সরকারি পাট কলের আধুনিকায়নে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৬, ১৫:৫৩আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৫:৫৬

বিজেএমসি বাংলাদেশ পাট কল করপোরেশনের (বিজেএমসি) আওতাধীন পাটকলগুলোর মধ্যে প্রাথমিকভাবে ৩টি পাটকলের আধুনিকায়নে চীনের সরকারি একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে সরকার। চীন সরকারের মালিকানাধীন চাইনা টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল করপোরেশন ফর ফরেন ইকোনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশনের (সিটিইএক্সআইসি) সঙ্গে এ চুক্তি করেছে বিজেএমসি।

মঙ্গলবার সচিবালয়ে পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে এ চুক্তি সই অনুষ্ঠিত হয়।

জানা যায়, বাংলাদেশের বিজেএমসি’র আওতাধীন মোট ২৬টি পাট কলের মধ্যে পর্যায়ক্রমে ২৪টি পাটকলের আধুনিকায়ন করবে সরকার। এর মধ্যে প্রাথমিকভাবে তিনটি পাট কলের আধুনিকায়নে চুক্তি সই হলো। বাকি ২টি পাট কলে পাট পণ্য উৎপাদন না হওয়ায় সেগুলো এর আওতায় রাখা হয়নি।

বিজিএমসি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হুমায়ুন খালেদ এবং সিটিইএক্সআইসি’র ভাইস প্রেসিডেন্ট ফ্যাং উই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, পাট মন্ত্রণালয়ের সচিব কাদের সরকার।

চুক্তি সই শেষে মির্জা আজম বলেন, আমাদের দেশের ২৬টি কলের মধ্যে ২৪টি পর্যায়ক্রমে আধুনিকায়ন করা হবে। এটা আমাদের নির্বাচনি প্রতিশ্রুতি ছিল।

তিনি আরও বলেন, আমরা প্রতি টন কাঁচা পাট রফতানি করে ৫/৬শ’ ডলার পায়। আবার এই পাট থেকে বস্তা, সালা, দড়িসহ বিভিন্ন পণ্য তৈরি করে রফতানি করলে প্রতি টনে এক হাজার থেকে ১১শ’ ডলার পায়। কিন্তু মিলগুলো আধুনিকায়ন করা গেলে সেখানে পাটের শাড়ি, সোফা, কভার ইত্যাদি পণ্য তৈরি করা সম্ভব হবে। যা থেকে প্রতি টন পাট থেকে ১০ হাজার ডলারের পণ্য উৎপাদন করা যাবে। এ কারণে মিলগুলোকে পর্যায়ক্রমে আধুনিকায়ন করার পরিকল্পনা করা হয়েছে।

পাট প্রতিমন্ত্রী বলেন, মিলগুলোর আধুনিকায়নের মাধ্যমে বিজিএমসির লোকসান কমানোর চেষ্টা করা হচ্ছে। তবে আধুনিকায়নের মাধ্যমে কোনও শ্রমিক ছাঁটাই করা হবে না বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, মিলগুলো ৫০ দশকের হওয়ায় উৎপাদন সক্ষমতা ৩৫ শতাংশে নেমে এসেছে। যেখানে বেসরকারি মিলগুলো ৯০ শতাংশ উৎপাদনের সক্ষম। এ কারণে বেসরকারি মিলের সঙ্গে সরকারি মিলগুলো পাল্লা দিয়ে টিকতে পারছে না। আধুনিকায়ন করা সম্ভব হলে বিজেএমসির মিলগুলোতে উৎপাদন ৯০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে।

মির্জা আজম জানান, এ চুক্তির মাধ্যমে মিলগুলো আগামী দুই বছরের মধ্যে উৎপাদনে সক্ষম হবে। তিনটি মিলের আধুনিকায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৪০ মিলিয়ন ডলার। জিটুজির আওতায় হবে মিলগুলো আধুনিকায়ন করা হবে।

তিনি জানান, তিনটি পাট কলে ৫৩ দশমিক ৩৫ একর জমিতে বছরে ২ লাখ ৭৫ হাজার ৫শ’ মেট্রিক টন পাট পণ্য উৎপাদন সম্ভব হবে।

/এসআই/এসএনএইচ/
আরও পড়ুন- 

কল্যাণপুরে সফল অভিযান দেশ ও জনগণকে বিরাট ক্ষতির হাত থেকে রক্ষা করেছে: প্রধানমন্ত্রী


গুলশানের মতো বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের: আইজিপি

মানিকগঞ্জ ও পাবনায় যমুনার দুর্গম চরে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান চলছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের