ডিএসইতে প্রধান সূচক ৯, সিএসইতে বেড়েছে ২৪ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৬, ১৭:৫৩আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৭:৫৩

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ১৭ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ২৪ দশমিক ২১ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে ৪৪৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৫৬ কোটি ৮০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৮৯ কোটি ৭৭ লাখ টাকার কিছুটা বেশি।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪২৫ কোটি ৪৭ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৩৫ কোটি ৯২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৮৯ কোটি ৫৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৮৬ পয়েন্টে, আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৩ পয়েন্টে অবস্থান করছে। তবে ২ দশমিক ৫৪ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১২৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, এপেক্স ট্যানারি, ন্যাশনাল পলিমার, মবিল যমুনা, বেক্স ফার্মা, শাহজিবাজার পাওয়ার, এসিআই ফর্মুলা, ইবনে সিনা এবং এনভয় টেক্সটাইল।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২১ কোটি ১০ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন  বেড়েছে ২২ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ২৪ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৮৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৯ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১১২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৬ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৯৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১০৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বাংলাদেশ সাবমেরিন কেবল, অ্যাকমি ল্যাবরেটরিজ, বিএসআরএম লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক, স্কয়ার ফার্মা, এসিআই ফর্মুলা, অলিম্পিক অ্যাক্সেসরিজ, এসআইবিএল, এবি ব্যাংক এবং লাফার্জ সুরমা সিমেন্ট।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান