নারীরা আরও এগিয়ে যাবেন : আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ আগস্ট ২০১৬, ১৮:১৪আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৮:১৫

বিডব্লিউসিসিআই-এর নারায়ণগঞ্জ শাখা উদ্বোধন করছেন  আইভী শহরের আমলাপাড়ায় বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) নারায়ণগঞ্জ শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে শাখাটির উদ্বোধন করেন সিটি
মেয়র সেলিনা হায়াৎ আইভী।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আইভী বলেন, ২০০৩ সালে আমি নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই নারীদের সংগঠিত করার পাশাপাশি তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছি। বর্তমানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগেও নানামুখি পদক্ষেপ রয়েছে। নারায়ণগঞ্জে আদমজীর বিহারী পল্লীতেও অনেকে ভাল কাজ করছেন।আমার বিশ্বাস, নারীরা আরও এগিয়ে যাবেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) সভাপতি সেলিমা আহমাদ, বিডব্লিউসিসিআই এর কো-অর্ডিনেটর ফারজানা আক্তার নীলা, ব্র্যাক নারায়ণগঞ্জ শাখার সিনিয়র ম্যানেজার মো. গোলাম মোস্তফা, জেলা প্রতিনিধি সরকার হাসান ওয়াইজ, খালেদা খানম, আছিয়া আক্তার সুমি প্রমুখ।
এসময় নারী উদ্যোক্তারা তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করেন।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম