ডিএসইতে প্রধান সূচক ৮, সিএসইতে বেড়েছে ১০ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৪

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম।  এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৩৯ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১০ দশমিক ২৯ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৩ কোটি ৭৬ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন বেড়েছে ৫ কোটি ৮১ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার সিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৮০ কোটি ৯৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪০৭ কোটি ২২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৩ কোটি ৭৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৩ পয়েন্টে এবং ৩ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ১৫৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডোরিন পাওয়ার, আলহাজ টেক্সটাইল, বিএসআরএম স্টিল, ডিবিএইচ, বেক্স ফার্মা, বিডি ফাইন্যান্স, এপেক্স ফুড, বিডি কম, ইউসিবি এবং জেমিনি সি ফুড।
রবিবার ডিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৬ কোটি ৭৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৫ কোটি ৮১ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১০ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫১২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৬ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৮৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৪ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬৯১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১১৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৫টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- শাহজিবাজার পাওয়ার, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, অ্যাকমি ল্যাবরেটরিজ, মবিল যমুনা, ডোরিন পাওয়ার, সাপোর্ট, ফার কেমিক্যাল, সিঙ্গার বিডি এবং লংকা-বাংলা ফাইন্যান্স।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম