ডিএসইতে প্রধান সূচক ২১, সিএসইতে বেড়েছে ২২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২৫

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ০১ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ২২ দশমিক ৭৬ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৮ কোটি ০৬ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন বেড়েছে ৬ কোটি ৪৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬১৪ কোটি ১২ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৩৬ কোটি ০৬ লাখ টাকা টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৮ কোটি ০৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৬০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৮ পয়েন্টে এবং ৩ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ৯১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- অ্যাকমি ল্যাবরেটরিজ, স্কয়ার ফার্মা, সিঙ্গার বিডি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ন্যাশনাল টিউবস, জিপিএইচ ইস্পাত, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, ব্র্যাক ব্যাংক এবং কেডিএস অ্যাক্সেসরিজ।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩২ কোটি ৩০ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৬ কোটি ৪৫ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ২২ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭১০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৭ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩০৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫৬ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৭২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ৮৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- অ্যাকমি ল্যাবরেটরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, কেডিএস অ্যাক্সেসরিজ, জিপিএইচ ইস্পাত, বিএসআরএম লিমিটেড, সাইফ পাওয়ারটেক,  বাংলাদেশ সাবমেরিন কেবল, লংকা বাংলা ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স এবং ফার কেমিক্যাল।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের