পুঁজিবাজারে থেকে ৭০ কোটি টাকা সংগ্রহ করতে চায় পপুলার ফার্মা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৬, ০৮:২৬আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ০৮:২৬

পপুলার ফার্মা বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা উত্তোলন করে কোম্পানি সম্প্রসারণ করতে চায় পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আগামী ২৪ অক্টোবর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে কোম্পানিটির রোড শো অনুষ্ঠিত হবে।

শনিবার টঙ্গিতে কোম্পানির ফ্যাক্টরি সরেজমিনে পরিশর্দন কালে সাংবাদিকদের এ তথ্য জানান কোম্পানির ম্যানেজমেন্ট।

জানা গেছে, পুঁজিবাজার থেকে সংগ্রহ করা অর্থের ৬৩ শতাংশ বা ৪৪ কোটি টাকা ব্যয় করা হবে কোম্পানি সম্প্রসারণে। এই অর্থ মূলত সলিড ওষুধ (ট্যাবলেট, ক্যাপসুল) তৈরির মেশিনারিজ আমদানি করা হবে। কোম্পানির ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করা হবে ২৩ কোটি টাকা এবং আইপিওতে ব্যয় হবে ৩ কোটি টাকা।

গত ৩০ জুন সমাপ্ত হিসাব অনুযায়ী প্রথম ৬ মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৬ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ (এনএভি) মূল্য হয়েছে ১৩ টাকা ১২ পয়সা।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে  ২২৫ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে কোম্পানিটির। সর্বশেষ ৩ বছরে কোম্পানির প্রবৃদ্ধি হয়েছে ১৫ থেকে ১৭ শতাংশ।

কোম্পানির পরিচালক কামরুল হাসান বলেন, ‘বাংলাদেশে এখন ওষুধ শিল্পের বাজার প্রায় ১৫ হাজার কোটি টাকার। এর মধ্যে প্রায় ২ শতাংশ বাজার পপুলার ফার্মাসিউটিক্যালসের দখলে।’

পপুলার ফার্মা তিনি আরও জানান, ‘যে দেশ আগে আমদানিনির্ভর ছিল, সে দেশ এখন ৯৭ ভাগ ওষুধ উৎপাদন করে। আর আমদানি হয় মাত্র ৩ শতাংশ। যুক্তরাষ্ট্র, জাপানসহ ইউরোপের দেশগুলোতে ওষুধ শিল্পের প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশের মধ্যে। যা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অনেক বেশি। বাংলাদেশে এই হার ২০ শতাংশের ওপরে। পপুলার ফার্মাসিউটিক্যালস একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। সারা দেশে কোম্পানির ২০টি নিজস্ব সরবরাহ ব্রাঞ্চ রয়েছে।’

কামরুল হাসান বলেন, ‘পপুলার ফার্মাসিউটিক্যালসের এখন ৪শ’টির বেশি ব্র্যান্ড রয়েছে। ২০০৬ সালের পর থেকে এখন পর্যন্ত একশটির বেশি ব্র্যান্ড ওষুধ রফতানি করা হচ্ছে বিভিন্ন দেশে।’

কোম্পানির পরিচালক এম মালেক চৌধুরী বলেন, ‘আমরা পুঁজিবাজার থেকে টাকা তুলতে চায় মূলত কোম্পানির ব্যবসা সম্প্রসারণের জন্য। আমরা এই টাকা দিয়ে সলিড পণ্য তৈরির মেশিন আমদানি করতে চাই। তবে এর মাধ্যমে কোম্পানির উৎপাদন ক্ষমতা আরও বাড়বে বলে আশা করছি।’

তিনি আরও বলেন, ‘কারখানার পাশে আরও একটি ৬তলা ভবন নির্মাণ করার পরিকল্পনা আছে আমাদের। সেটা করতে পারলে আমাদের সক্ষমতা আরও বাড়বে। অবশ্য পুঁজিবাজার থেকে উত্তোলিত টাকা দিয়ে যে মেশিনারিজ কেনা হবে তা বর্তমান কারখানাতেই স্থাপন করা হবে।’

১৯৮৩ সালে ডায়াগনাস্টিক সেন্টারের মাধ্যমে যাত্রা শুরু হয় পপুলার গ্রুপের। এরপর ২০০৫ সালে ১৬০ কোটি টাকা ব্যয়ে যাত্রা শুরু করে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এরপর ২০০৬ সালে ওষুধ রফতানি শুরু। এখন কোম্পানির পরিশোধিত মূলধন ১২০ কোটি টাকা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা কাজী মোহাম্মদ বদরুদ্দিন, কোম্পানির সিনিয়র জেনারেল ম্যানেজার রবিন কুমার পাল ও সিনিয়র জেনারেল ম্যানেজার মাসুদ হাসান প্রমুখ।

/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম