ডিএসইতে প্রধান সূচক ১৬, সিএসইতে কমেছে ৫৯ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৬, ১৬:০৯আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৬:০৯

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৬৭ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৫৯ দশমিক ৬৭ পয়েন্ট কমেছে।

ডিএসইতে এদিন লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমেছে ২৭ কোটি ১২ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন কমেছে ২ কোটি ৫২ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ৭১ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৪৮৩ কোটি ৮৩ লাখ  টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৭ কোটি ১২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ২০ পয়েন্ট কমে ১ হাজার ১১৬ পয়েন্টে এবং ১০ দশমিক ১৫ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১৭৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডোরিন পাওয়ার, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, স্কয়ার ফার্মা, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, বিডি কম, লাফার্জ সুরমা সিমেন্ট, উত্তরা ফাইন্যান্স এবং তিতাগস গ্যাস।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৮ কোটি ৬৯ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩১ কোটি ২১ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ২ কোটি ৫২ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৫৯ দশমিক ৬৭ পয়েন্ট কমে ৮ হাজার ৭৫৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯৫ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৯১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৪৬ পয়েন্ট কমে ১ হাজার ৬৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১২৪ দশমিক ১৮ পয়েন্ট কমে ১২ হাজার ৯৫৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ১৪৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, অ্যাকমি ল্যাবরেটরিজ, ন্যাশনাল ব্যাংক, স্কয়ার ফার্মা, ফারইস্ট ফাইন্যান্স, ডোরিন পাওয়ার, আমরা টেকনোলজি, প্রিমিয়ার সিমেন্ট, বিডি কম এবং তিতাস গ্যাস।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম