সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৯১ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৪৮ দশমিক ০৮ পয়েন্ট বেড়েছে।
ডিএসইতে এদিন লেনদেন গত কার্যদিবসের চেয়ে বেড়েছে ১১৪ কোটি ৮৮ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন বেড়েছে ২ কোটি ৯৭ লাখ টাকা।
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৭১ কোটি ৫৯ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ৭১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১১৪ কোটি ৮৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭১১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৭ পয়েন্টে এবং ০ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ৯৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডোরিন পাওয়ার, সিঙ্গার বিডি, ন্যাশনাল ব্যাংক, তিতাস গ্যাস, পাওয়ার গ্রিড, আইটি কনসালটেন্ট লিমিটেড, জিএসপি ফাইন্যান্স, লংকা-বাংলা ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক।
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩১ কোটি ৬৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ২ কোটি ৯৭ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৪৮ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮০৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৬ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৬৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৩১ পয়েন্ট কমে ১ হাজার ৭৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৫ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৮৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ৭৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, ফারইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, অলিম্পিক অ্যাক্সেসরিজ, তিতাস গ্যাস, ইউনিয়ন ক্যাপিটাল, ইয়াকিন পলিমার, বিডি কম এবং ডোরিন পাওয়ার।
/এসএনএইচ/








