সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ০৭ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ২৮ দশমিক ০৮ পয়েন্ট কমেছে।
ডিএসইতে এদিন লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমেছে ৫৯ কোটি ৫১ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন বেড়েছে ৭ কোটি ৯৩ লাখ টাকা।
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫০০ কোটি ৭৫ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৫৬০ কোটি ২৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫৯ কোটি ৫১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৭৩ পয়েন্ট কমে ১ হাজার ১১১ পয়েন্টে এবং ২ দশমিক ৩২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১৫৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ফরচুনা সু, ডোরিন পাওয়ার, ন্যাশনাল ব্যাংক, তিতাস গ্যাস, সিঙ্গার বিডি, প্যারামাউন্ট টেক্সটাইল, স্কয়ার ফার্মা, সিএসপি ফাইন্যান্স, লাফার্জ সুরমা সিমেন্ট এবং ন্যাশনাল টিউবস।
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৯ কোটি ০৮ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৭ কোটি ৯৩ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ২৮ দশমিক ০৮ পয়েন্ট কমে ৮ হাজার ৭৬৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪০ দশমিক ৬২ পয়েন্ট কমে ১৪ হাজার ৪০৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ০২ পয়েন্ট কমে ১ হাজার ৭০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪১ দশমিক ১৬ পয়েন্ট কমে ১২ হাজার ৯৪৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১২৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ফরচুনা সু, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, রহিমা ফুড, ইউনিয়ন ক্যাপিটাল, ডোরিন পাওয়ার, অ্যাকটিভ পাওয়ার, হাউজিং ফাইন্যান্স, অ্যাকমি ল্যাবরেটরিজ এবং প্রিমিয়ার ব্যাংক।
/এসএনএইচ/








