ডিএসইতে প্রধান সূচক ৩১, সিএসইতে কমেছে ৬২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৬, ১৫:৩১আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১৫:৩১

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়েই কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১ দশমিক ১৪ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৬২ দশমিক ১৪ পয়েন্ট কমেছে।

এছাড়া এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৯৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৫৫ কোটি ১২ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৫৭ কোটি ১৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬০৫ কোটি ৯২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৪৮ কোটি ৭৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩১ দশমিক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬০৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ১২ পয়েন্ট কমে ১ হাজার ১০০ পয়েন্টে এবং ১৬ দশমিক ৪৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৩৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১৯১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডোরিন পাওয়ার, খুলনা পাওয়ার, মবিল যমুনা, ফরচুনা সু, ইফাদ অটোমোবাইল, জেমিনি সি ফুড, কেডিএস অ্যাক্সেসরিজ, তিতাস গ্যাস, ন্যাশনাল টিউবস এবং স্কয়ার ফার্মা।

রবিবার সিএসইর লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৮ কোটি ০৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১১ কোটি ১২ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৬২ দশমিক ১৪ পয়েন্ট কমে ৮ হাজার ৬১৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯৮ দশমিক ৫৮ পয়েন্ট কমে ১৪ হাজার ১৫৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৬ দশমিক ৬৯ পয়েন্ট কমে ১ হাজার ৫৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১০৪ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১২ হাজার ৭০১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ১৪৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-লংকা-বাংলা ফাইন্যান্স, গোল্ডেন হার্ভেস্ট, বিএসআরএম লিমিটেড, ফরচুনা সু, স্কয়ার ফার্মা, বিডি কম, জেমিনি সি ফুড, কেডিএস অ্যাক্সেসরিজ, খুলনা পাওয়ার এবং ডোরিন পাওয়ার।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী