চামড়া শিল্প থেকে ২০২১ সালে আয় হবে ৫ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৬, ১৮:২৮আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৮:৪২

 

 

‘লেদারটেক বাংলাদেশ-২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২১ সালে সরকার ৬০ বিলিয়ন মার্কিন ডলার রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘শুধু তৈরি পোশাক শিল্প থেকে রফতানি হবে ৫০ বিলিয়ন ডলার। আর চামড়া ও চামড়াজাত শিল্প থেকে রফতানি হবে ৫ বিলিয়ন ডলার।’ বুধবার সন্ধ্যায়  ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) চতুর্থবারের মতো আয়োজিত ‘লেদারটেক বাংলাদেশ-২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। 

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে চামড়া শিল্প থেকে আমাদের রফতানি আয় ১ দশমিক ১৬ বিলিয়ন মার্কিন ডলার। এটিকে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করতে যা-যা করা দরকার, তার সবকিছু করবে সরকার। বর্তমানে চামড়াজাত দ্রব্যাদি রফতানি খাতে ১৫ শতাংশ হারে নগদ আর্থিক প্রণোদনা দেওয়া এবং সাভারে চামড়া শিল্প নগরীতে স্থানান্তরিত শিল্প প্রতিষ্ঠান থেকে ক্রাস্ট ও ফিনিশড লেদার রফতানির বিপরীতে ৫ শতাংশ হারে রফতানি ভর্তুকি দেওয়া হচ্ছে।’

আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেডের আয়োজনে তিনদিনব্যাপী প্রদর্শনীতে ১৫টি দেশ অংশ নিয়েছে। দেশগুলো হলো—বাংলাদেশ ভারত, চীন, কোরিয়া, তুরস্ক, মিশর, ভিয়েতনাম, যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, ইতালি, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান ও হংকংয়। এসব দেশের মোট ২৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।  স্থানীয় শিল্পের দোরগোড়ায় বিশ্বের সর্বাধুনিক ট্যানিং লেদার, ম্যানুফ্যাকচারিং ফুটওয়্যার, চামড়াজাত পণ্য ও এ  সংশ্লিষ্ট প্রযুক্তি উপস্থাপন করতেই মূলত এ প্রদর্শনী। এতে অংশগ্রহণকারী প্যাভিলিয়নগুলোর একটি বড় অংশজুড়ে থাকবে ভারত ও চীনের বিভিন্ন কোম্পানি।

‘লেদারটেক বাংলাদেশ-২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে  অতিথিরা

অনুষ্ঠানে বিশেষ অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, ‘চামড়া শিল্প বিকাশমান একটি খাত। এটি ভবিষ্যতে আরও বিকশিত হবে। কারণ আমাদের সে ধরনের সক্ষমতা আছে। চামড়া শিল্পে নির্ধারিত কর কাঠামোতে কোনও ধরনের অসামঞ্জস্য থাকলে, তা বাস্তবভিত্তিক করা হবে।’

প্রদর্শনীর অন্যতম পৃষ্ঠপোষক লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারারর্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট এমডি সাইফুল ইসলাম বলেন, ‘২০১৩ সালে প্রথম লেদারটেক এক্সপোতে ৮ টি দেশের ৯০ টি কোম্পানি অংশ নিয়েছিল। এবারের আয়োজনে ১৫ টি দেশের ২৫০ টি কোম্পানি অংশ নিয়েছে।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেন্ট্রার অব এক্সিলেন্স ফর লেদার স্কিল বাংলাদেশের চেয়ারম্যান (সিওইএল) সাঈদ নাসিম মঞ্জুর, ইন্ডিয়ান ফুটওয়্যার কম্পোনেন্ট ম্যানুফেকচারার অ্যাসোসিয়েশনের (আইএফসিওএমএ) প্রেডিসেন্ট বিপিন শেঠ, বাংলাদেশ পাদুকা প্রস্ততকারক সমিতির সভাপতি শাখাওয়াত হোসাইন বেলাল, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ মাহিন, বাংলাদেশ ফিনিশড লেদার , লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের (বিএফএলএলইএফএ) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহীন, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশিনের ডিরেক্টর নন্দ গোপাল কে এবং টিপু সুলতান ভূইঁয়া।

আইসিসিবি’র ৩, ৪ এবং ৫ নম্বর হলে বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশের চামড়া, চামড়াজাত পণ্য এবং পাদুকা শিল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, কম্পোনেন্ট, কেমিক্যাল এবং অ্যাকসেসরিজ প্রদর্শনী ‘লেদারটেক বাংলাদেশ ২০১৬’ শুরু হয়েছে। শেষ হবে ৫ নভেম্বর। মেলা প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

/এসআই/এমএনএইচ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের