ডিএসইতে প্রধান সূচক ৫, সিএসইতে বেড়েছে ১১ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৬, ১৬:১৬আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৬:১৬

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৮৭ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১১ দশমিক ২৯ পয়েন্ট বেড়েছে।

এছাড়া এদিন ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে। এদিন উভয় স্টক এক্সচেঞ্জে গত কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়েছে ৮২ কোটি ৮৫ লাখ টাকার কিছুটা বেশি। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৭৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৯৬ কোটি ১০ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৪৫ কোটি ৯৫ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৫৫৪ কোটি ৯৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৯১ কোটি টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২১ পয়েন্টে এবং ১ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ১৩০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- এপেক্স ফুটওয়্যাল, কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, শাশা ডেনিমস, স্কয়ার ফার্মা, ইস্টার্ন হাউজিং, ডোরিন পাওয়ার, যমুনা অয়েল, বিএসআরএম লিমিটেড এবং মবিল যমুনা।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৩ কোটি টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৮ কোটি ১৫ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১১ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৫২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৪ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৮৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১ হাজার ৬৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩৮ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৭৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ১১১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, স্কয়ার ফার্মা, এপেক্স ফুটওয়্যার, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, শাশা ডেনিমস, ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ শিপিং করপোরেশন, কনফিডেন্স সিমেন্ট, লাফার্জ সুরমা সিমেন্ট এবং ডোরিন পাওয়ার।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম