আগামী অর্থবছরের বাজেট হবে প্রায় চার লাখ কোটি টাকার: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৬, ১৫:০৮আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১৭:৪৫

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের আকার হতে পারে তিন লাখ ৯০ হাজার কোটি টাকা। তবে এটি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল  মুহিত।

সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জাতীয় বাজেট সংক্রান্ত জাতীয় কো-অর্ডিনেশন কাউন্সিলের মিটিং শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘২০১৬-১৭ অর্থবছরের বাজেট বাস্তবায়ন অত্যন্ত সন্তোষজনক। রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে। গত বছরের এই সময়ের তুলনায় চলতি বছরের এই সময়ে ২২ শতাংশ বেশি রাজস্ব আহরিত হয়েছে। তবে কম্পট্রোলার অডিটর জেনারেল (সিএজি) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)এর হিসাবের মধ্যে ১০ হাজার কোটি টাকার গড়মিল আছে। সেটি সমাধানে একটি কমিটি গঠন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এবার সঞ্চয়পত্র বিক্রি বেশি হয়েছে। এ কারণে ব্যাংক থেকে আমাদের কোনও টাকা ধার করতে হয়নি। সেক্ষেত্রে সঞ্চয়পত্রের সুদ বেশি দিতে হচ্ছে। তবে সঞ্চয়পত্রের এ সুদের হার সমন্বয় করা হবে।’

রেমিট্যান্স প্রবাহ কমেনি দাবি করে অর্থমন্ত্রী বলেন, ‘রেমিটেন্স আসছে, তবে কিছু হুন্ডির মাধ্যমে আসায় তা হিসাবে অন্তর্ভুক্ত হচ্ছে না। এছাড়া, বিদেশে কর্মক্ষেত্রে শ্রমিকদের বেতনও কিছুটা কমেছে। তাই দেখা যাচ্ছে, রেমিটেন্স কম, তবে এটা তেমন কম না।’
উল্লেখ্য, চলতি ২০১৬-১৭ অর্থবছরের জন্য তিন লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার জাতীয় বাজেট পাস করা হয়।


/এসআই/এসএনএইচ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম