বাংলাদেশের সঙ্গে এখন আর দূরত্ব নেই: বিশ্বব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৬, ১২:৫৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৩:০৫

বিশ্বব্যাংক
পদ্মা সেতু ইস্যুতে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের যে দূরত্ব তৈরি হয়েছিল তা এখন আর নেই বলে জানিয়েছেন সংস্থাটির ঢাকা অফিসের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী পারালকার। রবিবার (৪ ডিসেম্বর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

ঢাকায় বাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্প ও চট্টগ্রাম থেকে টেকনাফ পর্যন্ত ২২৫ কিলোমিটার সড়ক চার লেন প্রকল্পে অর্থায়নের বিষয়ে বিশ্বব্যাংক ইতিবাচক বলেও জানিয়েছেন পারালকার।

এর আগে রবিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে যান রাজশ্রী পারালকারসহ বিশ্বব্যাংকের পাঁচ সদস্যের একটি টিম।

সাক্ষাৎ শেষে ওবায়দুল কাদের বলেন, ‘বিমান বন্দর থেকে মহাখালী পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে ২৫ কোটি ডলার ঋণ দ্রুত ছাড় করার অনুরোধ জানিয়েছি। একই সঙ্গে চট্টগ্রাম থেকে টেকনাফ পর্যন্ত ২২৫ কিলোমিটার সড়ক চার লেন প্রকল্পে সহায়তার অনুরোধ জানিয়েছি।’ উল্লেখ্য টেকনাফ-চট্টগ্রাম সড়ক চার লেন প্রকল্প ১০ হাজার কোটি টাকার।

সচিবালয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে পারালকার, ‘বিশ্বব্যাংকের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল জানুয়ারিতে ঢাকায় আসবে। ওই দলের প্রতিবেদন দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিশ্বব্যাংক এ দুটি প্রকল্পের বিষেয় ইতিবাচক।‘

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পদ্মা সেতু ইস্যুতে বাংলাদেশের সঙ্গে এখন আর কোনও দূরত্ব নেই। ভুল বোঝাবুঝি নেই।’

আরও পড়ুন- 

এজাহার থেকে নাম তুলে নিতে সাঁওতালদের হুমকি এমপি সমর্থকদের

/এসআই/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের