খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে ২০২৪, ১৪:৩৩আপডেট : ১৮ মে ২০২৪, ১৪:৩৭

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া। শুক্রবার (১৭ মে) এমন সতর্ক বার্তা দিয়েছেন দেশটির এক শীর্ষ কমান্ডার। তার এই সতর্কবার্তা এমন সময় এলো যখন এই অঞ্চলের আশপাশে একটি বাফার জোন তৈরি করছে রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

খারকিভের উত্তরে শুক্রবার ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। ওইদিন অঞ্চলটির ১০ (৬ মাইল) কিলোমিটারেরও বেশি এলাকায় প্রবেশ করে তারা। ফলে সেখানে অবস্থান নেওয়া অসংখ্য ইউক্রেনীয় সেনারা বিশঙ্খল হয়ে পড়ে। যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ২৭ মাস ধরে এই লাইনে রুশ সেনাদের প্রতিরোধ করে রেখেছিল তারা।

কর্নেল-জেনারেল অলেক্সান্ডার সিরস্কি বলেছেন, এই হামলার কারণে যুদ্ধক্ষেত্রের বিস্তৃতি বেড়ে এখন প্রায় ৭০ কিলোমিটার হয়েছে। আমাদের সেনা মোতায়েনের অবস্থা দেখে নির্ধারিত সময়ের আগেই আক্রমণ শুরু করেছে রাশিয়া।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে প্রকাশ করা একটি বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, ‘একটি ভারী যুদ্ধ হতে যাচ্ছে নিশ্চিত এবং শত্রুরা সে প্রস্তুতি নিচ্ছে।’

যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অবস্থা অন্তত সে ইঙ্গিতই দিচ্ছে। ইউক্রেনের সেনা সংকট ও কয়েক মাস ধরে দেশটিতে পশ্চিমাদের অস্ত্র সরবরাহ না আসায় যুদ্ধক্ষেত্রে তেমন কোনও অগগ্রতি করতে পারছে না ইউক্রেন। আর এই সুযোগ কাজে লাগিয়ে পূর্ব ইউক্রেনে ছোট ছোট এলাকা দখলের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি করছে রুশ বাহিনী।

চীনে রাষ্ট্রীয় সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, সীমান্তবর্তী অঞ্চলগুলোর সুরক্ষার জন্য ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে একটি ‘বাফার জোন’ তৈরি করছে রাশিয়া। তবে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ শহর দখল করার কথা জানিয়েছিলেন তিনি। এই অঞ্চলটি ‘বাফার জোন’ পরিকল্পনায়অন্তর্ভুক্ত নয়।

/এএকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম