ডিএসইতে প্রধান সূচক ৭৯, সিএসইতে কমেছে ১১৯ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৭, ১৫:৫৩আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৫:৫৩

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে  সূচক  শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে। এছাড়া ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৯ দশমিক ৬৪ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১১৯ দশমিক ৩৩ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ১৪৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ২০৫ কোটি ২২ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ৭৪ কোটি ৫১ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল এক হাজার ১৩৭ কোটি ১৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬২ কোটি ৬৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৯ দশমিক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ দশমিক ৭৩ পয়েন্ট কমে ১ হাজার ২৬০ পয়েন্টে এবং ২৪ দশমিক ৭৮ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯৭৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ২৪৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ১০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বারাকা পাওয়ার, আরএসআরএম স্টিল, ইসলামী ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, লংকা-বাংলা ফাইন্যান্স, সাইফ পাওয়ার, স্কয়ার টেক্সটাইল, শাশা ডেনিমস, ন্যাশনাল ব্যাংক এবং ইফাদ অটোমোবাইল।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৭১ কোটি ৭৯ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৬৮ কোটি ৭ লাখ টাকা টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৩ কোটি ৭২ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১১৯ দশমিক ৩৩ পয়েন্ট কমে ১০ হাজার ১৮২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২০২ দশমিক ১০ পয়েন্ট কমে ১৬ হাজার ৭৮৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৪ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১ হাজার ২৩৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২১২ দশমিক ৭৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৮৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ১৮০টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ন্যাশনাল ব্যাংক, জেমিনি সি ফুট, বেক্সিমকো লিমিটেড, ইসলামী ব্যাংক, বিএসআরএম লিমিটেড, কেয়া কসমেটিকস, লাফার্জ সুরমা সিমেন্ট, এক্সিম ব্যাংক, এবি ব্যাংক এবং লংকা-বাংলা ফাইন্যান্স।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম