সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ০২ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১৭ দশমিক ৩০ পয়েন্ট বেড়েছে।
এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ১২৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১১৫ কোটি ২৬ লাখ।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ৬১ কোটি ৭৬ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল এক হাজার ৫৩ কোটি ৬১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৯ কোটি ১৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৬ পয়েন্টে এবং ২ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ২৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১৫৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-বারাকা পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, আইডিএলসি, ইফাদ অটোমোবাইল, সেন্ট্রাল ফার্মা, অ্যাপোলো ইস্পাত, জেনারেশন নেক্সট, ফরচুনা সু, ডোরিন পাওয়ার এবং আমান ফুড।
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬৩ কোটি ৫০ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৬১ কোটি ৬৫ লাখ টাকা টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ১ কোটি ৮৫ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৭ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪৮৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২০ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৩০৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ০৩ পয়েন্ট কমে ১ হাজার ২৬৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১০৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১১৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, এপেক্স ফুটওয়্যার, জেনারেশন নেক্সট, বারাকা পাওয়ার, আরএন স্পিনিং, ফরচুনা সু, অ্যাপোলো ইস্পাত, বেক্সিমকো লিমিটেড, বিকন ফার্মা এবং পিডিএল।
/এসএনএইচ/







