সিপিডি’র নতুন নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৫২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৫৮

ড. ফাহমিদা খাতুন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক ড. ফাহমিদা খাতুন। আর বর্তমান নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর সম্মানীয় ফেলো হিসেবে দায়িত্ব পালন করবেন। রবিবার (১৯ ফেব্রুয়ারি) সিপিডির বোর্ড অফ ট্রাস্টিজের ৪৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিপিডির উপ-পরিচালক অভ্র ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী ১ মার্চ সিপিডি’র নির্বাহী পরিচালকের পদে ড. মোস্তাফিজুরের স্থলাভিষিক্ত হবেন ফাহমিদা খাতুন।’
অভ্র জানান, সিপিডি’র চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের সভায় উপস্থিত ছিলেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, এপেক্স গ্রুপের সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য সৈয়দ মঞ্জুর এলাহী, নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির, সিপিডি’র সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এবং সিপিডি’র নির্বাহী পরিচালক ও সিপিডি বোর্ডের সদস্য-সচিব অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
সভায় ২০১৬ সালে সংস্থার আর্থিক হিসাব অনুমোদন করা ছাড়াও ২০১৭ সালের বাজেট অনুমোদিত হয়। এছাড়া চলতি বছরে সংস্থাটির গবেষণা, ডায়লগ ও প্রকাশনাগুলোরও অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন-

সোমবার ঢাকায় আসছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী

সম্প্রচার আইন আগামী অধিবেশনেই: তথ্যমন্ত্রী

/এসআই/জিএম/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের