‘কিছু লোক অতি উৎসাহী হয়ে চাল-চিনির দাম বাড়াচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৭, ১৬:৪৪আপডেট : ০২ জুন ২০১৭, ১৭:০০

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু (ফাইল ছবি)

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘বাজারে চালের সংকট নাই। তারপরও চাল ও চিনির দাম বাড়ানো হচ্ছে। কিছু লোক অতি উৎসাহী হয়ে এ কাজ করছে।’

আজ  শুক্রবার (২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। শুক্রবার বিকাল তিনটার দিকে সংবাদ সম্মেলন শুরু হয়ে এখনও চলছে।

শিল্পমন্ত্রী বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশের ব্যবসায়ীরা রোজার মাসে মুনাফা ছাড় দেয়। আর বাংলাদেশের ব্যবসায়ীরা রোজার মাসকে মুনাফা লাভের মোক্ষম সময় ধরে নেয়। আমাদের দেশে দেশপ্রেমের অভাব আছে। এর জন্য আইন করতে হবে। এক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।’

এর আগে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘১৫ শতাংশ ভ্যাট কার্যকর করা হলেও জিনিসপত্রের দাম বাড়বে না। কারণ অনেক পণ্যে ভ্যাট ছাড় দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ব্যাংকে সুদের হার ৭ শতাংশ, আর সঞ্চয়পত্রে সুদের হার ১১ শতাংশ। এটি অসম্ভব। এত পার্থক্য থাকা উচিত নয়।’

/এসআই/এমএ/এপিএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি