ডিএসইতে প্রধান সূচক ৬ ও সিএসইতে বেড়েছে ৫ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৭, ১৫:৩৮আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৫:৩৮

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক বেড়ে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। তবে এদিন উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ৬ দশমিক ৮৭ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৫ দশমিক ১৮ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমেছে। বৃহস্পতিবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৭৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল এক হাজার ১৪০ কোটি ৭২ লাখ  টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৩৬ কোটি ৬৩ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল এক হাজার ১৪০ কোটি ৭২ লাখ  টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪৩২ কোটি ৯৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৮২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৩১৩ পয়েন্টে এবং ০ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১২১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ১৫২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইফাদ অটোমোবাইল, মার্কেন্টাইল ব্যাংক, ডোরিন পাওয়ার, প্রাইম ব্যাংক, কেয়া কসমেটিকস, গ্রামীণ ফোন, শাহজিবাজার পাওয়ার, ইউনিক হোটেল, লংকা-বাংলা ফাইন্যান্স এবং ফুওয়াং ফুড।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪১ কোটি ৯৯ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৭১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ২৯ কোটি ১৫ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৪৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯৩৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ২২ পয়েন্টবেড়ে ১ হাজার ৩২০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৪৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১১৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউসিবিএল, ফুওয়াং ফুড, বেক্সিমকো লিমিটেড, আমান ফিড, কেয়া কসমেটিকস, জেনারেশন নেক্সট, মার্কেন্টাইল ব্যাংক, হামিদ ফেব্রিক্স, সাইফ পাওয়ার এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের