ডিএসইতে প্রধান সূচক ১ ও সিএসইতে বেড়েছে ১২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৭, ১৫:৩৪আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১৫:৩৪

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক বেড়ে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১ দশমিক ২৫ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ১২ দশমিক ৮৮ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমেছে। মঙ্গলবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৯৭৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ১০৬ কোটি ৮৪ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৯২৪ কোটি ৯৫ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ৩২ কোটি ৮১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১০৭ কোটি ৮৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৪৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৩১৫ পয়েন্টে এবং ৩ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১২৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৪৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আইএফআইসি ব্যাংক, বিবিএস ক্যাবল, আরএকে সিরামিকস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, আল আরাফা ইসলামী ব্যাংক, ফুওয়াং সিরামিকস, ফরচুনা সু, এবি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং মবিল যমুনা।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪৯ কোটি ৯২ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৭৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১২ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৫৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৮ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৬২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১১ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯৫৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১০৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিবিএস ক্যাবল, ফুওয়াং সিরামিকস, এবি ব্যাংক, আরএকে সিরামিকস, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আমান ফিড, আরএন স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল এবং ইনটেক অনলাইন।

/এসএনএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ