শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বার্জার পেইন্টস দিলো ১ কোটি ৮৫ লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৬আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৬

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বার্জার পেইন্টস দিলো ১ কোটি ৮৫ লাখ টাকা বার্জার পেইন্টস বাংলাদেশ লি. ও এর দুটি অঙ্গ প্রতিষ্ঠান তাদের ২০১৬-১৭ অর্থ বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের সঙ্গে বার্জার পেইন্টস বাংলাদেশের পরিচালক আব্দুল খালেকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে কোম্পানির লভ্যাংশের নির্দিষ্ট অংশ ১ কোটি ৮৪ লাখ ৮৮ হাজার ৩০৬ টাকার চেক হস্তান্তর করেন।
উল্লেখ্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল আইন অনুযায়ী যে সব কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠান যাদের নিট মূলধন দুই কোটি টাকার ওপরে সে সব কোম্পানি বছরান্তে তাদের মুনাফার ৫ শতাংশ শ্রমিক কর্মচারীদের কল্যাণে ব্যয় করবে। আইন অনুযায়ী ৫ শতাংশ মুনাফার এক দশমাংশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করবে।
এ তহবিলে জমাকৃত অর্থ থেকে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের দুর্ঘটনাজনিত মৃত, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিক এবং তাদের সন্তানদের উচ্চ শিক্ষায় সহায়তা দেওয়া হয়। আজ ২১ সেপ্টেম্বর পর্যন্ত এ তহবিলে জমার পরিমাণ প্রায় ২৪২ কোটি টাকা।
চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আফরোজা খান, বার্জার পেইন্টস বাংলাদেশ লি. এর কোম্পানি সচিব খোন্দকার আবু জাফর সাদিক এবং লিয়াঁজো কর্মকর্তা মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

/এসআই/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম