ডিএসইতে প্রধান সূচক ৩৭, সিএসইতে কমেছে ৬৯ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৭, ১৫:৪৮আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৫:৪৮

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩৭ দশমিক ২৫ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৬৯ দশমিক ৬০ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ১৫৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ২২৭ কোটি ৪৭ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ৯১ কোটি ৯০ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ১৫৮ কোটি ৪৯ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬৬ কোটি ৫৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ দশমিক ০০ পয়েন্ট কমে এক হাজার ৩৮১ পয়েন্টে এবং ১৭ দশমিক ৩৮ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৬৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ১৬৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, এবি ব্যাংক, ঢাকা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ফাস ফাইন্যান্স, সিটি ব্যাংক, বিডি থাই, গ্রামীণ ফোন,  স্কয়ার ফার্মা এবং ব্র্যাক ব্যাংক।
মঙ্গলবার সিএসইর লেনদেন
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৬১ কোটি ৫৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৬৮ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৭ কোটি ৪৫ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬৯ দশমিক ৬০ পয়েন্ট কমে ১১ হাজার ৭৬৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০৯ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১৯ হাজার ৪৩৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৪ দশমিক ২০ পয়েন্ট কমে এক হাজার ৪৭৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৭৩ দশমিক ৫৯ পয়েন্ট কমে ১৭ হাজার ৫৫৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ১০৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিটি ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, লাফার্জ সুরমা সিমেন্ট, ঢাকা ব্যাংক, আইপিডিসি, বিডি থাই, জেনারেশন নেক্সট, গোল্ডেন হার্ভেস্ট এবং বেক্সিমকো লিমিটেড।
আও পড়ুন: 
চার তলা ভবনে বসবে উপজেলার হাটবাজার


/এসএনএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম