প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেলো ৩৪০ শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৭, ১২:০৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ১২:০৩

প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেলো ৩৪০ শিক্ষার্থী ‘শিক্ষা সহায়তা কর্মসূচি’র আওতায় এ বছর ৩৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি দিল প্রাইম ব্যাংক ফাউন্ডেশন। সম্প্রতি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আই সি সি বি) আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ বৃত্তি তুলে দেওয়া হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরী, প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নাদের খান, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী এবং প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকতা ডা. ইকবাল আনোয়ার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষাবৃত্তি প্রকল্পের আওতায় ২০০৭ সালে ১৭০ জন, ২০০৮ সালে ১২২ জন, ২০০৯ সালে ১৯৮ জন, ২০১০ সালে  ১৯৬ জন, ২০১১ সালে ২০৫ জন ২০১২ সালে ৩৮৬ জন, ২০১৩ সালে ৩৯৪ জন, ২০১৪ সালে ৪০২ জন ২০১৫ সালে ৩৭২ জন, ২০১৬ সালে ৩৬০ এবং এবছর ৩৪০ জনসহ এ পর্যন্ত তিন হাজার ১৪৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি দিয়েছে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন। এবছর শিক্ষাবৃত্তি হিসেবে ছাত্র-ছাত্রীদের প্রতি মাসে দুই হাজার ৪০০ টাকা করে দেওয়া হবে।

আরও পড়ুন:
ভ্যাট অনার কার্ড পাচ্ছেন ৩৫ হাজার করদাতা

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের