ডিপিডিসি গ্রাহকদের জন্য জিপি’র বিল পে ও প্রি-পেইড মিটারিং সেবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৭, ২২:০৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ২৩:৩০

ডিপিডিসি ও গ্রামীণফোন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) গ্রাহকদের জন্য প্রিপেইড মিটার রিচার্জের সেবা চালু করেছে গ্রামীণফোন (জিপি)। রবিবার (৩১ ডিসেম্বর) বিদ্যুৎ ভবনের ডিপিডিসি সভাকক্ষে এ চুক্তি সই হয়।
ডিপিডিসি’র যুগ্মসচিব ও কোম্পানি সচিব জয়ন্ত কুমার সিকদার এবং গ্রামীণফোনের হেড অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস রাশেদা সুলতানা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস ও ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান; বিশেষ অতিথি ছিলেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন।
এ চুক্তির ফলে গ্রাহকরা সপ্তাহের যেকোনও দিন চব্বিশ ঘণ্টার যেকোনও সময় তাদের ইলেকট্রনিক ওয়ালেটের মাধ্যমে সহজে সেবা নিতে পারবেন। এছাড়াও, গ্রামীণফোনের নির্বাচিত আউটলেটগুলো গ্রাহকদের ভেন্ডিং সেবা দেওয়ার জন্য ডিপিডিসি ডিস্ট্রিবিউশন পয়েন্ট হিসেবে কাজ করবে। গ্রামীণফোন নিশ্চিত করবে, গ্রাহকরা যেন তাদের সেবার ফি সম্পর্কে জানতে পারে। পাশাপাশি, সর্বোচ্চ পরিমাণ গ্রাহকদের সহজে সুবিধা দিতে গ্রামীণফোনের প্রতিনিধিরা বিভিন্ন স্থানে উপস্থিত থাকবেন। এর ফলে, ডিপিডিসি গ্রাহকরা গ্রামীণফোন অনুমোদিত এজেন্ট পয়েন্ট থেকে তাদের তাদের স্মার্টকার্ড রিচার্জ করে নিতে পারবেন।

/এসএনএস/টিআর/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম