ডিএসইতে প্রধান সূচক ৩৪, সিএসইতে কমেছে ৬২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৮, ১৫:৪৭আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৫:৪৭

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩৪ দশমিক ৪২ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৬২ দশমিক ০৪ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫০৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৪০ কোটি ৪৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৮৫ কোটি টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫১৮ কোটি ৭৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩৩ কোটি ৭৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৭৩ পয়েন্ট কমে এক হাজার ৪০২ পয়েন্টে এবং ১২ দশমিক ০০ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৮৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১৮৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, ইফাদ অটোমোবাইল, ন্যাশনাল টিউবস, সিটি ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল, ড্রাগন সোয়েটার, ওয়েস্টার্ন মেরিন শিইয়ার্ড এবং বিবিএস ক্যাবল।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৪ কোটি ২৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ২ কোটি ৫৬ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬২ দশমিক ০৪ পয়েন্ট কমে ১১ হাজার ৭২০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০১ দশমিক ০৯ পয়েন্ট কমে ১৯ হাজার ৩৯৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৯ দশমিক ৩২ পয়েন্ট কমে এক হাজার ৪৬৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৯০ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১৭ হাজার ৩৩৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১৩৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো লিমিটেড, পূবালী ব্যাংক, আল-আরাফা ইসলামী ব্যাংক, বিডি কম, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বিবিএস ক্যাবল, সাইফ পাওয়ার, ন্যাশনাল ব্যাংক এবং ইউনাইটেড পাওয়ার।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী শিখিয়েছেন, কথা কম কাজ বেশি: তারানা


/এসএনএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম