ডিএসইতে প্রধান সূচক ১০৮, সিএসইতে বেড়েছে ১৬৭ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৮, ১৫:৪৫আপডেট : ২৯ মার্চ ২০১৮, ১৫:৪৬

 

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১০৮ দশমিক ৫৭ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ১৬৭ দশমিক ৩৯ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৩৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ২৮৭  কোটি ৭৪ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৭০ কোটি ৩৬ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২৭৭ কোটি ৩৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৯৩ কোটি ১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০৮ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৩১৪ পয়েন্টে এবং ৫০ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১০৬ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬১টির, কমেছে ৫৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ২০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো, লংকাবাংলা ফিনান্স লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইফাদ অটোস, সিটি ব্যাংক, গ্রামীণফোন এবং অলিম্পিক।

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৬৫ কোটি ৭৭ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ১০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৫৫ কোটি ৩৮ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৬৭ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪০৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৭৩ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২১৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২৪ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩০২  দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮৭৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৮টির, কমেছে ৪৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণফোন, এপেক্স ফুট ওয়েয়ার লিমিটেড, স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, বাটা শু কোম্পানি, বেক্সিমকো,  লংকাবাংলা ফিনান্স লিমিটেড, লাফার্জ হোলসিম এবং বাংলাদেশ স্টিল রি- রোলিং লিমিটেড।

/এসএসএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের