করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা করার প্রস্তাব ঢাকা চেম্বারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৮, ১৭:৪২আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৭:৪৫

ঢাকা চেম্বারের প্রাক বাজেট আলোচনা আগামী ২০১৮-১৯  অর্থবছরে করমুক্ত ব্যক্তি আয়সীমা ৩ লাখ টাকা করার প্রস্তাব করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এ প্রস্তাব করেন ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খান। এ সময় উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুঁইয়া।

প্রসঙ্গত, চলতি অর্থ বছরে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বক্তি আয়ে কোনও কর দিতে হয় না।

ডিসিসিআই সভাপতি ২০১৮-১৯ অর্থবছরের জন্য ব্যক্তিগত করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা ও মোট আয় ৫ লাখ টাকা হলে ৫ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করেন। এছাড়া ব্যক্তিগত আয় ৭ লাখ টাকা হলে ১০ শতাংশ, ৯ লাখ টাকা হলে ১৫ শতাংশ ও ১১ লাখ টাকা হলে ২০ শতাং হারে ধার্যের প্রস্তাব করেন। নিট সম্পদের মূল্য ৫ কোটি টাকা পর্যন্ত হলে শূন্য হারে সারচার্জ আরোপের পাশাপাশি ১৫ কোট টাকা পর্যন্ত ১০ শতাংশ হারে সারচার্জ নির্ধারণের  প্রস্তাব করেন তিনি।  

সব স্তরের করপোরেট করের হার আগামী ২০১৮-১৯, ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরে যথাক্রমে ৫, ৭ ও ১০ শতাংশ হারে কমানোর প্রস্তাব করেন ঢাকা চেম্বারের সভাপতি। তিনি কোম্পানির করযোগ্য আয়ের ৫ শতাংশ পর্যন্ত গবেষণা, উন্নয়ন ও ব্যবসায়ে এসডিজি খাতের কার্যক্রমে বিনিয়োগের ক্ষেত্রে এই আয় করমুক্ত ঘোষণা দেওয়ার প্রস্তাব করেন।

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম