ডিএসইতে প্রধান সূচক ২০, সিএসইতে কমেছে ৪৭ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৮, ১৬:০৫আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১৬:০৫

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২০ দশমিক ১২  পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৪৭ দশমিক ৬৩ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৯৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৫৫৬ কোটি ৩ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৫৩ কোটি ৪২ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৫২৯ কোটি ১৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৪ কোটি ২৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৪৩ পয়েন্ট কমে এক হাজার ৩৫২ পয়েন্টে এবং ৪ দশমিক ৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৮৬ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ২২৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, অ্যাডভেন্ট ফার্মা, মনো সিরামিক, মার্কেন্টাইল ব্যাংক, কেয়া কসমেটিকস, লাফার্জ হোলসিম, নর্দার্ন জুট ম্যানুফেকচারিং, স্কয়ার ফার্মা এবং ইফাদ অটোস।

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪১ কোটি ১৩ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১৪ কোটি ২৮ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪৭ দশমিক ৬৩ পয়েন্ট কমে ১০ হাজার ৮৩৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৭ দশমিক ১৭ পয়েন্ট কমে ১৭ হাজার ৯৩৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৬১ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৮২  দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৪০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ১৫৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ২০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- অ্যাডভেন্ট ফার্মা, বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, কেয়া কসমেটিকস, লাফার্জ হোলসিম, ম্যাকসনস স্পিনিং মিলস লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং মার্কেন্টাইল ব্যাংক।

/এসএসএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের