২০ শতাংশ শ্রমিকের সম্মতিতে কারখানায় ট্রেড ইউনিয়ন গঠন করা যায়: শ্রম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৮, ২০:৪২আপডেট : ১৫ মে ২০১৮, ২০:৪৫

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক (ফাইল ছবি: সংগৃহীত) শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। তিনি বলেন, ‘বর্তমানে কোনও কারখানায় কর্মরত ২০ শতাংশ শ্রমিকের সম্মতি থাকলে সেই কারখানায় ট্রেড ইউনিয়ন গঠন করা যায়। আগে যেখানে ৩০ শতাংশ শ্রমিকের সম্মতি লাগতো।’ মঙ্গলবার (১৫ মে) রাজধানীর খাজানা গার্ডেনিয়ায় সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত এসডিজি বাস্তবায়ন ও এলডিসি-তে উত্তরণের পরিপ্রেক্ষিতে উদীয়মান শ্রম মানের চাহিদা শীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৭ সালের পরবর্তী সময়ে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার আবেদন করতে হলে বাংলাদেশকে আইএলও’র ২৭টি কনভেনশন অনুস্বাক্ষর করতে হবে। বাংলাদেশের জিএসপি সুবিধা পেতে অসুবিধা হবে না। কেননা বাংলাদেশ ইতোমধ্যে বয়সের নিম্নসীমা সংক্রান্ত আইএলও-এর কনভেনশন ১৩৮ ছাড়া জিএসপি প্লাস এর সবগুলো কনভেনশন অনুস্বাক্ষর করেছে।’ 

মুজিবুল হক বলেন, ‘বাংলাদেশ শ্রম আইনের অধীনে ইপিজেডের বিদ্যমান শ্রম পরিদর্শন ব্যবস্থায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর যুক্ত হবে। এ জন্য বাংলাদেশ শ্রম আইন ও ইপিজেড শ্রম আইন সংশোধনের কাজ চলছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ আইএলও-এর ৩৫টি কনভেনশন অনুস্বাক্ষর করেছে যার মধ্যে ৭টি কোর কনভেনশন রয়েছে। এসডিজি বাস্তবায়নে সরকার কর্মপরিকল্পনা গ্রহন করেছে। দেশে বর্তমানে ৮ হাজার ৬৪টি রেজিষ্ট্রার্ড ট্রেড ইউনিয়ন রয়েছে যার মধ্যে শুধু গার্মেন্টসেই রয়েছে ৬৫৯টি ইউনিয়ন ২০১২ সালে যেখানে ছিল ১৩২টি । ট্রেড ইউনিয়ন রেজিষ্ট্রেশন স্বচ্ছতা ও জবাবদীহিতা নিশ্চিত করার জন্য অনলাইন সিস্টেম চালু করা হয়েছে। ২০২১ সালের মধ্যে সকল প্রকার ঝুঁকিপূর্ন শিশু শ্রম এবং ২০২৫ সালের মধ্যে সকল প্রকার শিশু শ্রম নিরসনে কার্যক্রম গ্রহন করেছে। এ লক্ষ্যে প্রায় ৩০০ কোটি টাকা ব্যায়ে একটি প্রকল্প হাতে নিয়েছে।’

সিপিডির বিশেষ ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম  মোয়াজ্জেম।  এতে আরও বক্তব্য রাখেন সিপিডির বিশেষ ফেলো ড. দেবোপ্রিয় ভট্টাচার্য, বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, আইএলও’র বাংলাদেশ প্রতিনিধি গগন রাজভান্ডারী, শ্রমিক প্রতিনিধি ডা. ওয়াজেদুল ইসলাম এবং বিল্‌স-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ।

 

/এসআই/এমএমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম