ডিএসইতে প্রধান সূচক ২৪, সিএসইতে কমেছে ৩৪ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৮, ১৫:৪৬আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৫:৪৯

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২৪ দশমিক ৭৪ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৩৪ দশমিক ১৫ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৯৪৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৯৩৭ কোটি ৪৩ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৯০১ কোটি ২৬ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৮৯২ কোটি ৪৯ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৮ কোটি ৭৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক শূন্য ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ২৬৬ পয়েন্টে এবং ১৮ দশমিক ৩৫ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯১০ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ১৬৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- হলো-বিবিএস ক্যাবলস,মিলস লিমিটেড,লিগ্যাসি ফুট,সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, পেসিফিক ডেনিমস লিমিটেড,ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড এবং ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড এবং ফুয়াং ফুড।

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪৪ কোটি ১২ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৪৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে  ৮২ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩৪ দশমিক ১৫ পয়েন্ট কমে ৯ হাজার ৯৫৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫৫ দশমিক ৫১ পয়েন্ট কমে ১৬ হাজার ৪৬১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১০ দশমিক ১৪ পয়েন্ট কমে ১২ হাজার ৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১০৯  দশমিক ৯৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৪২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১২১টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-বিবিএস ক্যাবলস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, পেসিফিক ডেনিমস লিমিটেড, বেক্সিমকো, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, লিগ্যাসি ফুট, ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড এবং ফুয়াং ফুড।

/এসএসএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী