বাংলাদেশ ব্যাংক চত্বরে উন্মোচিত হলো বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৮, ১৯:০৬আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৯:১৪

বাংলাদেশ ব্যাংকে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি বাংলাদেশ ব্যাংক চত্বরে উন্মোচন করা হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তি। বুধবার (১৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আয়োজিত বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির শ্বেতপাথরে তৈরি বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি উন্মোচন করেন।

এ সময় গভর্নর নব নির্মিত বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, এস এম মনিরুজ্জামান, আহমেদ জামাল ও  ব্যাংকিং রিফর্ম এ্যাডভাইজার এসকে সুর চৌধুরী।

বঙ্গবন্ধুর অবাক্ষ উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনজুরুল হক।  পরে বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন গভর্নর ফজলে কবির।

এদিকে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ জোহর বিশেষ দোওয়া ও তবারক বিতরণ করা হয়।

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম