ময়মনসিংহ সিটি করপোরেশনে নতুন প্রশাসক ইকরামুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৮, ২০:০৮আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ২০:১১

ইকরামুল হক (ছবি: সংগৃহীত) সদ্য বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হককে নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানী সরকার বিভাগ।

বুধবার (১৭ অক্টোবর)এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯’ অনুযায়ী এ নিয়োগের মেয়াদ সর্বোচ্চ ১৮০ দিন।
গত ২ এপ্রিল সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ময়মনসিংহ সিটি করপোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন দেয়। এর পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ সিটি করপোরেশন গঠন করে গত সোমবার (১৫ অক্টোবর) গেজেট প্রকাশ করে সরকার।
প্রসঙ্গত, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব পাঁচ হাজার ১৬৭ জন। মোট জনসংখ্যা চার লাখ ৭১ হাজার ৮৫৮ জন। ময়মনসিংহ সিটি করপোরেশনের পরিধি ৯১ বর্গকিলোমিটারের বেশি।

/এসআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী