রিজার্ভ চুরির ঘটনায় মামলা করতে ফেড ও আরসিবিসির সহযোগিতা প্রয়োজন: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৮

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক (ফেড) এবং ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের (আরসিবিসি) বিরুদ্ধে মামলা করার জন্য তাদের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

ফেডারেল রিজার্ভ ব্যাংক ও রিজাল কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের সঙ্গে আলোচনা হয়েছে। ওই ঘটনায় মামলা করার নির্দিষ্ট সময় শেষ হয়ে আসছে। মামলা করার জন্য আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময় আছে। তাই এ বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংক খুব সিরিয়াসলি কাজ করছে।’  

বুধবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী ।

এসময় অর্থমন্ত্রী বলেন, ‘এই ঘটনায় মামলাটি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক (ফেড) এবং ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের (আরসিবিসি) বিরুদ্ধে হবে।’  

উল্লেখ্য, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। চুরি হওয়া এই অর্থের মধ্যে ফিলিপাইনে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে এখনও ফেরত আসেনি ৬ কোটি ৬৪ লাখ ডলার। তবে পাঁচটি সুইফট বার্তার মাধ্যমে চুরি হওয়া এ অর্থের মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার ফেরত এসেছে।  

 

/এসআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম