শিপার্স কাউন্সিলের কার্যক্রমকে গতিশীল করতে হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৭

খালিদ মাহমুদ চৌধুরী রফতানিকারকদের স্বার্থরক্ষা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নীতি প্রণয়নে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ (এসসিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় এসসিবি সরকারকে সহযোগিতা করে যাচ্ছে। তাদের কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) এসসিবি’র একটি প্রতিনিধি দলের সঙ্গে আলাপচারিতার সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
নৌ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসসিবি’র চেয়ারম্যান মো. রেজাউল করিমের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রতিমন্ত্রীর দফতরে সাক্ষাতের জন্য এসেছিল। প্রতিনিধি দলের সদস্যরা হলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল আহসান, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, আইন বিষয়ক সম্পাদক এ টি এম রাশেদ, পরিচালক আরজু রহমান ভূঁইয়া এবং পরিচালক সৈয়দ মো. বখতিয়ার।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধিদলটি প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে জানায়। প্রতিমন্ত্রী এসসিবি’র কার্যক্রমকে আরও গতিশীল করতে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, ‘সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের গতিকে ত্বরান্বিত করা হবে। এ জন্য এসসিবির কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।’
পাট ও পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, হিমায়িত খাদ্য ও হস্তশিল্পজাত দ্রব্যের রফতানি-বাণিজ্যের সম্প্রসারণ ও রফতানিকারকদের স্বার্থ রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে সরকারি উদ্যোগ ও সহায়তায় এসসিবি প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন রফতানিকারক এবং আমদানি-রফতানি বাণিজ্যের সঙ্গে জড়িত সংস্থাগুলো এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত। বর্তমানে এর সদস্য সংখ্যা ২০৭।

/এসএনএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী