রাজস্ব দিন, ব্যবসার পরিবেশ দেবো: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৮

অর্থমন্ত্রী

ব্যবসার পরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তরিক বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘আমার দরকার রাজস্ব আর আপনাদের দরকার ব্যবসায়িক পরিবেশ। আমাকে রাজস্ব দিন, পরিবেশ আমি নিশ্চিত করবো।’ বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) শেরেবাংলা নগরে অবস্থিত পরিকল্পনা কমিশনে মন্ত্রীর দফতরে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে ব্যবসায়ীরা ব্যাংক ঋণের সুদহার, কর ও খেলাপি ঋণ সংক্রান্ত জটিলতা সমাধানের দাবি জানান। একই সঙ্গে দ্বৈত ব্যবসার ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে সেগুলো নিরসনেরও দাবি জানান।
ব্যবসায়ীদের এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, ‘আপনাদের আগে অনেকেই বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে আমার তরফ থেকে শুধু প্রতিশ্রুতি নয়, এগুলো বাস্তবতা। সব প্রতিশ্রুতিই বাস্তবায়ন করা সম্ভব।’
বৈঠক শেষে সাংবাদিকরা ভ্যাট আইন কার্যকরের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘একাধিক রেটে ভ্যাট আইন কার্যকর করা হবে।’
খেলাপি ঋণ নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কমিটমেন্ট রয়েছে খেলাপি ঋণ বাড়বে না। যেদিন বলেছি সেদিন থেকে আজ পর্যন্ত এক টাকাও খেলাপি ঋণ বাড়েনি, বাড়বেও না।’

/এসআই/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিজিবির চেকপোস্টে এসে মিয়ানমারের বাহিনীর সদস্য পরিচয় দেওয়া ১৪ জন আটক
বিজিবির চেকপোস্টে এসে মিয়ানমারের বাহিনীর সদস্য পরিচয় দেওয়া ১৪ জন আটক
এবার নিজের জন্য নয়, মাদ্রিদের জন্য কাজ করতে চাই: রিয়ালে মরিনহোর দ্বিতীয় অধ্যায়  
এবার নিজের জন্য নয়, মাদ্রিদের জন্য কাজ করতে চাই: রিয়ালে মরিনহোর দ্বিতীয় অধ্যায়  
নদীতে নৌকায় নারীর হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ‎
নদীতে নৌকায় নারীর হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ‎
বিমানঘাঁটিতে হামলার আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন মোসাদপ্রধানের 
বিমানঘাঁটিতে হামলার আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন মোসাদপ্রধানের 
সর্বাধিক পঠিত
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট