কাঁচা পাট রফতানির কথা ভাবছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৭

ফাইল ফটো বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘সরকার কাঁচা পাট রফতানির কথা ভাবছে। এ কারণে কাঁচা পাট রফতানির সম্ভাবনা খতিয়ে দেখা হবে। পাটচাষিকে বাঁচাতে সরকার এই উদ্যোগ নেবে।’ বুধবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ের পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘জুট অ্যাসোসিয়শেনের দাবির প্রেক্ষিতে ব্যাংক ঋণ এবং পাওনা বিষয়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।’
অ্যাসোসিয়শন নেতারা পাটমন্ত্রীকে জানিয়েছেন, পাটের উন্নয়নে সরকার যে সব সুবিধা দিয়েছে এবং এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে সে সমস্ত প্রজ্ঞাপন বাংলাদেশ ব্যাংক আমলে নিচ্ছে না।
জবাবে গোলাম দস্তগীর বলেন, ‘এ সমস্যা নিরসনে পাট, পাটচাষি অথবা রফতানিকারকদের বাঁচাতে যা যা প্রয়োজন সব করা হবে।’

/এসআই/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপ্রতিম-আজমুল হত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্র জোটের মশাল মিছিল
অপ্রতিম-আজমুল হত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্র জোটের মশাল মিছিল
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মোহাম্মদপুরের ‘চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক’ সহযোগীসহ গ্রেফতার
মোহাম্মদপুরের ‘চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক’ সহযোগীসহ গ্রেফতার
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন