ইন্দোনেশিয়ার সঙ্গে পিটিএ সই হবে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:২৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:২৬

ইন্দোনেশিয়া-বাংলাদেশ বাংলাদেশ ও ইন্দোনেশিয়া পরস্পরের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী। উভয় দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা বাড়াতে প্রেফারেন্সিয়াল ট্রেড এগিমেন্ট (পিটিএ) সইয়ের কার্যক্রম চলছে। ভিসা ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসনেও উদ্যোগ নেওয়া হবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বুধবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত  রিনা সোয়েমারনোর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান।

টিপু মুনশি বলেন, ‘ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশের চামড়াজাত পণ্য, ওষুধ এবং তৈরি পোশাকসহ অনেক পণ্য রফতানির বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজ লাগাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। বাংলাদেশ রফতানি বৃদ্ধির জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।’ 
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত  রিনা সোয়েমারনোর বলেন, ‘বাংলাদেশ ইন্দোনেশিয়ার ভালো বন্ধু রাষ্ট্র। উভয় দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। ইন্দোনেশিয়া বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। ইন্দোনেশিয়ার পর্যটকরা বাংলাদেশ আসতে চান। এ জন্য ভিসা জটিলতা নিরসন করা প্রয়োজন। ইন্দোনেশিয়া বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী। এ জন্য উভয় দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।’
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল আহসান বাবুল উপস্থিত ছিলেন।

/এসআই/এইচআই/
সম্পর্কিত
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নতুন বিধিমালা জারি চীনের
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের