পোশাক রফতানিতে বাংলাদেশ হবে প্রথম: গোলাম দস্তগীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৯, ১৮:০১আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৮:০৯





বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বর্তমানে বস্ত্র (পোশাক) রফতানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে। সরকারের লক্ষ্য, বস্ত্র রফতানিতে বাংলাদেশ যেন প্রথম হয়। এই খাতটি একদিন শীর্ষে উঠে আসবে।
বুধবার (১৩ মার্চ) রাজধানীর কাওরানবাজারে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) ভবনে বস্ত্র অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমন প্রত্যাশার কথা জানান।
এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মিজানুর রহমান, বস্ত্র অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইসমাইলসহ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘রফতানিতে বাংলাদেশের বস্ত্রখাত বিশ্বের শীর্ষে উঠে আসবে। বস্ত্রখাতের উন্নয়নে দেশে ফ্যাশন ডিজাইনিং ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে। ফ্যাশন ডিজাইনিংয়ের মানোন্নয়ন ঘটাতে হবে। ডিজাইনিংয়ে আমাদের আরও উন্নত হতে হবে। শুধু দেশি নয়, বিদেশি ফ্যাশন ডিজাইনকেও রপ্ত করতে হবে। প্রয়োজনে বিদেশ থেকে ডিজাইনার এনে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলা হবে।’
বস্ত্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের সব স্টেক হোল্ডারদের নিয়ে বসব। বস্ত্র শিল্পকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সব কর্মযজ্ঞ সরকার বাস্তবায়ন করবে। খাতটিকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক স্বপ্ন। আমরা সেই স্বপ্ন পূরণ করবো।’

/এসআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম