নাইজেরিয়ায় বাণিজ্য মেলায় বাংলাদেশের স্টলে ব্যাপক সাড়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৯, ০৫:০৮আপডেট : ২৯ মে ২০১৯, ০৫:১২

নাইজেরিয়ায় বাণিজ্য মেলায় বাংলাদেশের স্টলে ব্যাপক সাড়া নাইজার জাতীয় বাণিজ্য মেলায় প্রথমবারের মতো অংশগ্রহণ করে সাড়া ফেলেছে নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশন। ১৫ মে থেকে ২৫ মে নাইজেরিয়ায় আয়োজিত হয় এই বাণিজ্য মেলা। মেলার উদ্বোধন করেন নাইজার অঙ্গরাজ্যের গভর্ণরের প্রতিনিধি মুদি মোহাম্মদ। মেলায় বাংলাদেশ হাইকমিশন এর স্টলে নিজস্ব  সংগ্রহের বিভিন্ন ধরনের রপ্তানীপণ্য স্থান পায়।

বাংলাদেশেরঐতিহ্য ও সংস্কৃতির নানা উপকরণ দিয়ে সাজানো বাংলাদেশের স্টলে তৈরি পোশাক ও নীটওয়্যার, সিরামিক, ঔষধ, হস্তশিল্প, প্লাস্টিক ও মেলামাইনসামগ্রী, পাট ও চামড়ার তৈরী বিভিন্ন দ্রব্য, সিল্ক ও মসলিনের শাড়ি, জুতা, চা, পাট পাতার চা, বৈদ্যুতিকসামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং, মসলা, আচার, শুকনো খাবার, পার্ল, নকশী কাঁথা ইত্যাদি স্থান পায়। মেলায় প্রতিদিনই বাংলাদেশ স্টলে ব্যাপক সমাগম হয়।

প্রসঙ্গত, নাইজেরিয়ায় বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে আবুজার বাংলাদেশ হাইকমিশন রপ্তানীযোগ্য পণ্য নিয়ে শিগগিরই একটিʿকমার্শিয়ালডিসপ্লে সেন্টার’চালু করতে যাচ্ছে। উল্লেখ্য, ২০ কোটি অধিবাসী অধ্যুষিত নাইজেরিয়া আফ্রিকার বৃহত্তম অর্থনীতি এবং পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের