সেমিনারে দাবি, নতুন উদ্যোক্তাদের ঋণ দিচ্ছে না ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৯, ০২:১৫আপডেট : ০১ জুলাই ২০১৯, ০২:৩৮

ডিএসসিই আয়োজিত সেমিনারে বক্তারা দেশের নতুন উদ্যোক্তাদের ব্যাংক ঋণ দিচ্ছে না। শুধু তাই নয়, উদ্যোক্তা তৈরিতে ব্যাংকগুলো কোনও ভূমিকাও রাখছে না। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকও নানা কারণে কোনও পদক্ষেপ নিতে পারছে না। শনিবার (২৯ জুন) ঢাকা স্কুল অব ইকোনমিক্স (ডিএসসিই) আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব দাবি করেন।

‘ফান্ড ম্যানেজমেন্ট  ফর ব্যাংকস অ্যান্ড অন্টাপ্রেনিউয়ারশিপ ইকোনমিক্স’ শীর্ষক ওই সেমিনারে প্রবাসী কল্যাণ ব্যাংকের সাবেক এমডি সিএম কয়েস সামী, ডিএসসিইয়ের উদ্যোক্তা অর্থনীতির সমন্বয়ক অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী, উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সারাহ তাসনীম এতে বক্তব্য রাখেন।

সিএম কয়েস সামী বলেন, ব্যাংকগুলোর ক্ষেত্রে ফান্ড ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ। ঋণ বিতরণ ও আদায়ে শৃঙ্খলা থাকতে হবে। ব্যাংকগুলো ঋণ বিতরণের ক্ষেত্রে যাদের অর্থ আছে শুধু তাদেরকে অধিক পরিমান ঋণ দিয়ে ঝুকি তৈরি করছে। কিন্তু নতুন উদ্যোক্তাদের ঋণ দিচ্ছে না। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। কেন্দ্রীয় বাংকের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে হবে। কাজের স্বাধীনতা দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংককে অর্থমন্ত্রণালয়ের প্রভাব মুক্ত করতে হবে। ব্যাংকিং খাতের সংস্কারে ব্যাংকিং কমিশন গঠনের দাবি জানান তিনি।

ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, ব্যাংক ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে হবে। এজন্য ঋণ আমানতের সুদহার ব্যববধানের স্প্রেড ২ শতাংশের মধ্যে রাখতে হবে। তিনি বলেন, দেশে ব্যাংকের সংখ্যা বেশি হলেও তা ঢাকাতে কেন্দ্রীভূত। কিছু ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার বাইরে স্থাপন করতে হবে।

/জিএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী