আনুষ্ঠানিকভাবে পিপলস লিজিংকে অবসায়নের ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৯, ১৮:০০আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৮:১৫

অবসায়নের ঘোষণা দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে অবসায়নের ঘোষণা দিল বাংলাদেশ ব্যাংক। বুধবার (১০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। এ সময় নির্বাহী পরিচালক শাহ আলমসহ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানান সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘পিপলস লিজিংয়ের এখন পর্যন্ত তিন হাজার ২৩৯ কোটি টাকার সম্পদ আছে। সেখানে আমানত আছে দুই হাজার ৩৬ কোটি টাকা। ফলে আমানতকারীদের পাওনা পরিশোধে সমস্যা হবে না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহ আলম বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে আদালতের নির্দেশনা অনুযায়ী আমানতকারীদের পাওয়া পরিশোধ করা হবে। এজন্য শিগগিরই লিকুইডেটর নিয়োগ দেওয়া হবে।’

এ সময় আমানতকারীদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের স্বার্থরক্ষায় যা যা করা দরকার তার সব করবে। এজন্য তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।’   

প্রসঙ্গত, আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। নানা অনিয়ম, বড় অঙ্কের খেলাপি ঋণ এবং চরম অর্থ সংকটের কারণে প্রতিষ্ঠানটি এখন দেউলিয়া হওয়ার পথে। এ কারণে এটিকে বন্ধ করতে চাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে সরকারের সম্মতি নিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার প্রয়োজনীয় উদ্যোগও নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন: দেউলিয়ার পথে পিপলস লিজিং, বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

/জিএম/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের