ঢাকার পশ্চিমাংশে আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৯, ২২:৩৬আপডেট : ১০ জুলাই ২০১৯, ২৩:৩২

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮টা থেকে পরদিন শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকার পশ্চিমাংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ফলে ঢাকা শহরের পশ্চিমাংশসহ কামরাঙ্গীরচর ও এর আশপাশের এলাকা, হেমায়েতপুর ও সাভার এলাকায় গ্যাস থাকবে না। তিতাস গ্যাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান জানান, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) আমিনবাজার সিটি গেট স্টেশনে (সিজিএস) জরুরি মেরামতের সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এজন্য ঢাকার পশ্চিমাংশে গ্যাসের সরবরাহ কমে যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় ঢাকা শহরের পশ্চিমাংশ শ্যামলী, গাবতলী, ধানমন্ডি, ঝিগাতলা, লালবাগ, মিরপুর, মোহাম্মদপুর, হাজারীবাগ, কামরাঙ্গীরচর ও আশপাশের এলাকা এবং হেমায়েতপুর, সাভার এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত বা চাপজনিত সমস্যা থাকবে।

/এসএনএস/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের