জাতীয় আয়কর মেলা শুরু ১৪ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৯, ২১:২৯আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২১:৩১

জাতীয় আয়কর মেলা শুরু ১৪ নভেম্বর জাতীয় আয়কর মেলা-২০১৯ শুরু হচ্ছে আগামী ১৪ নভেম্বর থেকে। দেশের সব বিভাগীয় শহরসহ ৬৪ জেলা ও ৫৬ উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আয়কর মেলা। চলবে ২০ নভেম্বর পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-সূত্রে এই তথ্য জানা গেছে।

মেলায় ব্যক্তিশ্রেণির করদাতারা হয়রানিমুক্তভাবে রিটার্ন জমা দিতে পারবেন। বিভাগীয় শহরে ৭ দিনব্যাপী, জেলা শহরে ৪ দিনব্যাপী, ৪৮ উপজেলায় দুই দিন ও আট উপজেলায় দিনব্যাপী করমেলা আয়োজন করবে এনবিআর। এবার দেশের ১২০ স্থানে আয়কর মেলার আয়োজন করা হয়েছে।

এবারের কর মেলার স্লোগান, ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর।’এছাড়া ৩০ নভেম্বর পালিত হবে জাতীয় আয়কর দিবস। এরপর আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে না। তবে উপ কর-কমিশনারের কাছে সময় বৃদ্ধির আবেদন এবং জরিমানা দিয়ে রিটার্ন জমা দেওয়া যাবে।
রাজধানীতে মেলা হবে বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে।

১৪ নভেম্বর সকাল ১০টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ওই দিনই রাজধানীর র‌্যাডিসন হোটেলে সেরা করদাতাদের সম্মাননা দেওয়া হবে। যেখানে ১৪১ জন সেরা করদাতাকে ট্যাক্স কার্ড দেওয়া হবে। ওই দিন সারা দেশে মোট ৫১৮ জনকে সেরা করদাতার সম্মাননা দেওয়া হবে।

২০১০ সাল থেকে এনবিআর করদানে উৎসাহিত করতে আয়কর মেলা চালু করে। প্রথম দিকে ঢাকা ও চট্টগ্রামে ওই মেলা আয়োজন করা হয়। পরবর্তী সময়ে জেলা ও উপজেলায় পর্যায়ে মেলা সম্প্রসারণ করা হয়।

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক