বাজারে প্রতিযোগিতাবিরোধী তৎপরতা নিষিদ্ধের দাবি উন্নয়ন সমুন্বয়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৯, ২৩:২৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২৩:৩৫

উন্নয়ন সমুন্বয়ের সংলাপে সংস্থাটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ অতিথিরা

বাজারে সকল ধরনের প্রতিযোগিতাবিরোধী তৎপরতা নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন সমুন্বয়।  প্রতিষ্ঠানটি বলছে, সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা গেলে জীবন যাপনের খরচ কমিয়ে আনা সম্ভব।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর উন্নয়ন সমন্বয় কার্যালয়ে বাংলাদেশ প্রতিযোগিতা নীতি শীর্ষক এক সংলাপে টেকসই উন্নয়নের জন্য প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলাম, ইস্ট-ওয়েস্ট ইউনির্ভাসিটির প্রফেসর ড. এ কে এনামুল হক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ, বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য ড. মোস্তফা আবেদ খান প্রমুখ।

সংলাপে ড. আতিউর রহমান বলেন, বাজারে প্রতিযোগিতা তৈরি গেলে জিনিসপত্রের মূল্য কমে আসবে। জীবন যাপনে ব্যয় কমে আসবে। সাধারণ মানুষের সঞ্চয় বাড়বে। আর সঞ্চয় বাড়লে বিনিয়োগও বাড়বে। এর ফলে সবাই ভালো থাকতে পারবে। এ তিনি বাজারে প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা জরুরি।

ড. আতিউর রহমান জানান, দেশের মোট শ্রমশক্তির শতকরা ৮৩ ভাগই নিযুক্ত আছে ক্ষুদ্র ও কুটির শিল্পে। কাজেই ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোকে এগিয়ে নিতে প্রয়োজন কার্যকর প্রতিযোগিতা নীতি।

সংলাপে অংশ নিয়ে বক্তরা বলেন, প্রতিযোগিতা নিশ্চিতে সরকারি-বেসরকারি পর্যায়ে সব অংশীজনের চ্যালেঞ্জগুলো যথাযথ ভাবে চিহ্নিত করতে হবে এবং তা মোকাবিলার জন্য একসঙ্গে, এক ছাদের নিচে কাজ করতে হবে।

এসময় বক্তারা আরও বলেন, নায্য প্রতিযোগিতার মাধ্যমে প্রবৃদ্ধির গতিশীল ও বাজার ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সার্বিক উৎপাদন ও ভোক্তার কল্যাণও বাড়বে।

প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলাম বলেন, বাংলাদেশের বাজার ব্যবস্থাপনায় আরও দক্ষতা বাড়ানোর পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা জরুরি। তার মতে, বাজারকে অনেকেই মনোপলি করে। এ কারণে বাজারে মাঝে মধ্যে সরকারের হস্তক্ষেপ করার প্রয়োজন আছে । তিনি বলেন, বাজারে সব ধরনের কারসাজি রোধ করা গেলে ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব।

 

/জিএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাদের সঙ্গে ঘুরতে যাবেন
কাদের সঙ্গে ঘুরতে যাবেন
মাঠে ফিরে আবারও আলোচনায় নেইমার
মাঠে ফিরে আবারও আলোচনায় নেইমার
রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের