কসোভোকে বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর, চুক্তি চাইলেন রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২০, ২২:৩৭আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২২:৪৪

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে তার কার্যালয়ে কসোভোর রাষ্ট্রদূত গুনার ইউরিয়ার সাক্ষাৎ। (ছবি: পিআইডি)

বাংলাদেশে এখন বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে জানিয়ে কসোভোর বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এজন্য সেদেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশ সফর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তবে এর জবাবে এ বিষয়ে চুক্তি চেয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত গুনার ইউরিয়া।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনার ইউরিয়ার সঙ্গে মতবিনিময়কালে এসব কথা হয় দুজনের মধ্যে।

কসোভোর রাষ্ট্রদূতের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। জাপান, কোরিয়া, চায়না, ভারতসহ বিভিন্ন দেশ বড় ধরনের বিনিয়োগে এগিয়ে এসেছে। আরও অনেক দেশ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এখানে কসোভোর বিনিয়োগকারীরাও বিনিয়োগ করলে লাভবান হবেন।

তিনি বলেন, বাংলাদেশে তৈরি পোশাক, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, আইসিটিসহ বেশ কিছু গুরুতপূর্ণ  সেক্টরে বিনিয়োগ করার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এজন্য উভয় দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের পারস্পরিক দেশ সফর করতে হবে। এতে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির খাতগুলো চিহ্নিত করা সহজ হবে।

এসময় কসোভোর বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী সবধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন টিপু মুনশি।

এ সময় কসোভোর রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। কসোভোর বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে কসোভোর বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে। ব্যবসায়ীদের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে কাজটি সহজ হতে পারে। এজন্য উভয় দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হওয়া প্রয়োজন। এতে উভয় দেশের ব্যবসায়ীগণ বাণিজ্য ও বিনিয়োগে এগিয়ে আসবে।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল আজম উপস্থিত ছিলেন।

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের