পেঁয়াজের বিষয়ে ভারতের প্রস্তাবের পর বিবেচনা: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২০, ২২:২২আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২২:২৯

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ছবি: ফোকাস বাংলা) ভারত বাংলাদেশকে পেঁয়াজ দেওয়ার বিষয়ে এখনও অফিসিয়ালি কোনও প্রস্তাব দেয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘আমরা এখনও অফিসিয়ালি কোনও প্রস্তাব পাইনি। প্রস্তাব পেলে বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ভারতের কেন্দ্রীয় সরকারের আমদানি করা বিপুল পরিমাণ পেঁয়াজর মান ভালো না হওয়ায় তা রাজ্য সরকার নিতে অপারগতা প্রকাশ করে। এতে বিপাকে পড়ে ভারতের কেন্দ্রীয় সরকার। এ থেকে পরিত্রাণ পেতে ভারত সরকার তা বাংলাদেশের কাছে বিক্রি করতে চাইছে, এমন  খবর বেরিয়েছে সে দেশের বিভিন্ন গণমাধ্যমে। এ বিষয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত সরকারের ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমন মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী জানান, ‘প্রাইস (দাম) কী সেটা ম্যাটার না। আমরা অফিসিয়ালি এ রকম কোনও প্রোপোজাল (প্রস্তাব) পাইনি। তাছাড়া এটা আমাদের কনসিডারেশনে (বিবেচনা) নেই। এ ধরনের প্রস্তাব এলে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়েই আসবে।’

বাণিজ্যমন্ত্রী জানান, প্রস্তাব পেলে বিবেচনা করবো, কী ধরনের প্রস্তাব। আমরা তো এখন নিজেরাই সরাসরি আমদানি করছি। তারপরও যদি সুইটেবল হয় দেখা যাবে। বাট, এখন আমাদের এটা কনসিডারেশনে নেই।’

/এসআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী