বিমা কোম্পানির ওয়েবসাইটে প্রিমিয়াম ক্যালকুলেটর রাখার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২০, ১৭:৪০আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১৭:৫৩

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) দেশের বিমা কোম্পানিগুলোর নিজস্ব ওয়েবসাইটে বিমার প্রিমিয়াম নির্ণয়ের ক্যালকুলেটর রাখা বাধ্যতামূলক করেছে এ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। মঙ্গলবার (২১ জানুয়ারি) সব বিমা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর করতে হবে।
বিমা শিল্পকে জনপ্রিয় করার লক্ষ্যে এবং সরাসরি বিমা পরিকল্প ক্রয়ের সুযোগ সৃষ্টি ও প্রিমিয়াম সম্পর্কে ধারণা দেওয়ার উদ্দেশে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
আইডিআরএ-এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদের সই করা চিঠিতে বলা হয়েছে, প্রতিটি সাধারণ ও জীবন বিমা কোম্পানির ওয়েবসাইটের হোমপেজে ‘প্রিমিয়াম ক্যালকুলেটর লিংক’ রাখতে হবে। আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে এটি দিয়ে নিয়ন্ত্রক সংস্থাকে জানাতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, বিমা শিল্পের উন্নয়ন, স্বচ্ছতা ও আস্থা আনার জন্য অটোমেশন এবং ডিজিটাইজেশনের কাজ শুরু হয়েছে। আগ্রহী পলিসি গ্রাহক নির্দিষ্ট মেয়াদে উপযুক্ত পরিকল্প নির্বাচন এবং পরিকল্পের প্রিমিয়াম ও প্রিমিয়ামের কিস্তির হিসাব নির্ভুলভাবে নির্ণয় করার সুবিধার্থে জীবন বিমা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রিমিয়াম ক্যালকুলেটর থাকা দরকার।

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি